
মো.সাহিদুল ইসলাম শাহীন:- খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ রুদ্রপুর বিওপি কর্তৃক পরিচালিত এক সফল অভিযানে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আসামী- মো. সাইদুর রহমান (৩৭), পিতা- মো. মাহাবুর রহমান, গ্রাম- রুদ্রপুর, ডাকঘর- গোগা, থানা- শার্শা, জেলা- যশোর।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪ টার দিকে রুদ্রপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে মো. সাইদুর রহমানকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।
মাদক কারবারি সাইদুর রহমান কে শার্শা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবি’র কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার