
অবস্থান কর্মসূচি পালন করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ৩৫ প্রত্যাশীরা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে জড়ো হচ্ছেন তারা। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে তারা জড়ো হতে থাকেন।
দুপুর ১২টা পর্যন্ত অর্ধশতাধিক চাকরিপ্রত্যাশীকে সেখানে জড়ো হতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাইফুর রহমান সোহেল বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার সুপারিশ করেছে।
তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি।
আমরা চাই, দ্রুত চাকরির প্রবেশে বয়স ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করা হোক।
এদিকে শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...