
জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তুহিন মোল্লা, বিএম আকাশ, সংগঠক মিনহাজুল ইসলাম।
সমাবেশে সংগঠনটির নড়াইল জেলা কমিটির আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম জেনি, নীরব আহমেদ নওয়াব, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একইসাথে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি তোলেন। তাদের দাবি না মানলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...