
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মাইমুনা খাতুনের (১৩) মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ ।হত্যাকান্ডে জড়িত মুল আসামী তার আপন ফুফা ছাইদুল ইসলামকে (৩৯) ঘটনার ৬ দিন পর ঢাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে ।
ছাইদুল ইসলাম পাশ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধুরাইল গ্রামের রইছ উদ্দিনের পুত্র। তাকে ঢাকার খিলগাঁও তিলপাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ ত ২৬ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে নালিতাবাড়ীর সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে।
থানা পুলিশ জানায়, শিক্ষার্থী মাইমুনা খাতুনের আপন ফুফা ছাইদুল ইসলাম নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামে ঘর জামাই হিসেবে বসবাস করতো। ভিকটিম আসামীকে ঘর জামাই বলে উপহাস করায় মনের ক্ষোভে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ বাড়ীর পাশে নিচু জমির কচুরীপানার নীচে লুকিয়ে রাখে।
এদিকে, মাইমুনার মা-বাবা তাকে অনেক খুজাঁখুজি করে না পেয়ে গত শনিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরী হত্যাকান্ডের মুলহোতা তারই আপন ফুফা ছাইদুল ইসলাম। শিক্ষার্থী মাইমুনা খাতুন তার ফুফাকে ঘর জামাই বলে উপহাস করায় মনের ক্ষোভে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ কচুরীপানার নীচে লুকিয়ে রাখে।
এ বিষয়ে ধৃত আসামী ছাইদুল ইসলাম নিজের দোষ স্বীকার করে শেরপুর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...