
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ধারাবাহিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে শিবগঞ্জ থানাধীন চৌডালা রোডে ডিউটিরত পেট্রোল পার্টিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের সার্বিক নির্দেশনায় ৩০ জুলাই ২০২৬ খ্রি. রাতে চৌডালা রোডে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্রিফিং করেন জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, চাঁপাইনবাবগঞ্জ।
ব্রিফিংকালে তিনি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও উৎসাহিত করতে তাদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার