
ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলে তিনি পরিচিত, ২২ গজে তার ব্যাট দ্যুতি ছড়ায়। আর ২২ গজের বাইরে তিনি ঝড় তোলেন একঝাঁক তরুণীদের মনে। হচ্ছে শুভমন গিলকে। ভারতের তরুণ তুর্কি বাইশ গজে যেমন উজ্জ্বল, তেমন মাঠের বাইরেও ছক্কা হাঁকাতে ওস্তাদ।
স্টাইল স্টেটমেন্টের দিক থেকে বলিউড তারকাদেরও পিছনে ফেলে দেন গিল। তিনি কি ডেট করছেন কারও সঙ্গে? তার অনুরাগীদের মনে মাঝে মাঝেই এই প্রশ্ন আসে। এবার বলিউডের এক সুন্দরী জানিয়েছেন তিনি শুভমানের সঙ্গে ডেট করতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল জানিয়েছেন, শুভমন গিলকে তার কিউট মনে হয় এবং তিনি এখনও কারও সঙ্গে সম্পর্কে জড়াননি। তাহলে গিলের সঙ্গে তার ডেট করতে কোনও সমস্যা নেই।
প্রজ্ঞা বলেন, ‘ও মিষ্টি আর আমি তো সিঙ্গেল। তাই ওর সঙ্গে ডেট করতে আমার সমস্যা নেই। আর কোনও ক্রিকেটারের পক্ষে বা বিপক্ষে আমি নই। যদি কেউ ভালো মানুষ হয়, তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোই যায়।’
সচিন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে অতীতে শুভমনের নাম জড়িয়েছে। তাদের অনুরাগীরা এই জুটির ইন্সটাগ্রাম পোস্টের লোকেশনে মিল পেয়ে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছেন। অবশ্য গিল বা সচিন-কন্যা কখনও নিজেদের মুখে তাদের প্রেমের কথা স্বীকার করেননি।
এই সবের মাঝে গুঞ্জন উঠেছিল সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান মন দিয়ে বসেছেন গিলকে। তারা একে অপরের সঙ্গে লুকিয়ে দেখাও নাকি করেছেন এয়ারপোর্টে।
সে ছবিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই সম্পর্কও হয়ত ততটা গভীর হয়নি। এক্ষেত্রেও গিল ও সারা আলি খান প্রকাশ্যে কিছু বলেননি। অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মে’ সিনেমায় অভিনয় করেছেন প্রজ্ঞা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...