
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কেপিআই সমূহের সার্বিক নিরাপত্তা ও জরিপ কার্য সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং ময়মনসিংহ কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দীক।
রোববার (১৭ মে) শেরপুর সদর থানাধীন গাজীরখামার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কেপিআই সমূহের জরিপ কার্য ও বর্তমান নিরাপত্তা নীতিমালা সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে গাজীরখামার গ্রীড উপকেন্দ্র ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কেপিআই জরিপ কার্য সম্পাদন সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ-সহ উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে শেরপুর পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কেপিআই সার্ভে কমিটির সদস্য সচিব নাসরিন আক্তার, লেফটেন্যান্ট ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও কেপিআই সার্ভে কমিটির সদস্য তাসফিন মাহমুদ অমি, জেলা এনএসআই এর ফিল্ড অফিসার ও কেপিআই সার্ভে কমিটির সদস্য মো. আসাদুজ্জামান মিয়া-সহ পল্লী বিদ্যুৎ সমিতি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...