
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম। গতকাল শনিবার ( ৯ মে ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, “শেরপুরের মানুষের জীবনমান উন্নয়ন এবং জেলার টেকসই অগ্রগতি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”
সাক্ষাৎকালে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রোটারি মাওলানা আব্দুস সোবাহান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...