শেরপুরের সংবাদপত্র এজেন্ট বাবুল মিয়ার পিতার ইন্তেকাল

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ , ২৮ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিতানের স্বত্বাধিকারী মো. বাবুল মিয়ার পিতা আমিনুল ইসলাম (৯২) আর নেই।

তিনি গত শনিবার (২৭ জুন) দিবাগত রাত দুইটায় শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন । রোববার বাদ জোহর সদর উপজেলার রামকৃষ্ণপুর গোরস্থান মাঠে জানাযার নামাজ শেষে ওই গোরস্থানে তাকে দাফন করা হয় ।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ জেলার সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্রের হকাররা।

মন্তব্য লিখুন