
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে ফুটবলে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়ন লীগের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট ) বিকেলে শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই খেলোয়ার বাছাইয়ের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় অন্যান্যের মধ্যে সমাজ সেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, বাফুফে শেরপুর জেলা শাখার আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সাধন বসাক, ভিপি আনোয়ার, ফজলুল হক চৌধুরী ওকুল, রবিউল ইসলাম রাসেল, ক্রীড়া সংস্থার জিন্নাত আলী, মইনুল হক বাপ্পি, রেফারি রেজভি আহমেদ, কোচসহ ক্রীড়া সংস্থা এবং বাফুফের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাফুফের সূত্রে জানা গেছে, গত ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলার ৫ উপজেলার প্রায় ১ হাজার খেলোয়াড়ের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০০ জন খেলোয়াড় বাছাই করা হয়। ওই ২০০ জনের মধ্যে থেকে শুক্রবার ৫০ জন বাছাই করা হয়।
এই ৫০ জনের তালিকা বাফুফে পাঠানো হবে। পরবর্তীতে বাফুফের কর্মকর্তারা ফিটনেস ও মেডিকেল পরীক্ষা শেষে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ দল গঠনের জন্য চূড়ান্ত ২৫ জন খেলোয়াড় বাছাই করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক