
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর সদরের বাজিতখিলার প্রতাবিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই এলাকার লোকজনরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে তারা শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করেন।
এসময় তিনি বলেন, অতিদ্রুত এই ইটভাটা উচ্ছেদের পদক্ষেপ নেবো। সেইসাথে এলাকায় স্থাপিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীদের হারানো নির্মল পরিবেশ ফিরিয়ে আনব।
উল্লেখ্য, শেরপুর সদরের বাজিতখিলার ঘনবসতিপূর্ণ প্রতাবিয়া গ্রাম। এই গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু ২০২১ সালে মানিক মিয়া নামে এক ব্যক্তি তখনকার ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী সরকার, স্থানীয় ও জেলার কতিপয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহযোগিতায় এলাকায় একটি ইটভাটা গড়ে তুলেন।
যদিও জেলা পরিবেশ অধিদপ্তরের তৎকালীন সহকারী পরিচালক মো. রাসেল নোমান পত্রের মাধ্যমে ইটভাটা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দেন। সেই সময় জেলা প্রশাসনের কার্যালয়েও লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। তবুও কাজ হয়নি। তবে জেলা প্রশাসক আজ দ্রুত ইটভাটাটি বন্ধের জন্য পদক্ষেপ নেয়ার কথা জানান এলাকাবাসীদের। এই ইটভাটাটির পাশেই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি ইউনিয়ন পরিষদ, মসজিদ ও মাজার রয়েছে।
এদিকে এখন এই ইটভাটা পরিচালনা করতে মানিক মিয়া আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপির প্রভাবশালী দুই নেতার সঙ্গে আঁতাত করে চালুর চেষ্টা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...