
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের ৬ নম্বর ওয়ার্ডের কসবা নামাপাড়া মহল্লার জামিয়া উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। পৌরসভার অর্থায়নে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক কেয়া, চিকিৎসক হিমেল ও চিকিৎসক রুম্পা।
অনুষ্ঠানে বক্তারা শেরপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গৃহীত এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
এ ছাড়া ব্যক্তিগত জীবনে সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণসহ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...