
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে প্রমোটিং রাইটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিশিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) আইপি জনগোষ্ঠী ঝরে পড়ার শিক্ষার্থীদের সরকারি সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শহরের আয়শার ইন হোটেল এর সভাকক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম এইচআরডি এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জ্যোতি বাড়ৈ এর সঞ্চালনায় এবং আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবির।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি কবি হাসান শরাফত, আইইডি ফেলো সুমন্ত বর্মন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ, এইচআরডি এর আহবায়ক বিদ্বান বিশ্বাস, পরিবেশবাদী দেবদাস চন্দ্র বাবু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থানের জন্য দেশের সরকারি নানান সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন জরুরী।
এজন্য সরকারি বিভিন্ন দপ্তরে তাদের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয়। একই সাথে আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তারাও বেকার যুবসমাজ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ সহজতর করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...