
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াসিন (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন ওই গ্রামের হারেজ আলীর ছেলে।
জানা গেছে, গত প্রায় ৫-৬ আগে উপজেলার পশ্চিম বাগিচাপুর গ্রামের নাহিদা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে চলে যান। তিন মাস থাকার পর গত কয়েকদিন হলো বাড়িতে আসেন।
সোমবার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি আসেন এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান তিনি। সন্ধ্যায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলে ইয়াসিনকে গলায় রশি দিয়ে ঘরের ধর্ণায় (আড়া) ঝুলতে দেখেন।
পরে পুলিশকে খবর দিলে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত ইয়াসিনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...