
শাহরিয়ার মিল্টন , শেরপুর : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কলম, পেন্সিল, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শেরপুর জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ছাত্রদল এ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া সড়কের যান চলাচল স্বাভাবিক রাখাসহ অভিভাবকদের তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে ছায়ায় বসার ব্যবস্থা করে সংগঠনটি।
মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে শেরপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। কেন্দ্রের বাহিরে অবস্থান নেয়া অভিভাবকদের বসার ব্যবস্থাসহ তাদের পানি, খাবার স্যালাইন ও টেবলেট দেওয়া হয়।
এসব কার্যক্রমে নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম উজ্জল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ বলেন, সারাদেশে প্রচুর গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ট হয়ে পড়ছে।
তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা