
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) শহরের সজবরখিলাস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেনারি চিকিৎসক, উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন পাখ পাখালি এবং দুগ্ধজাত বিভিন্ন খাদ্যের পিঠাপুলি ও পায়েসের ২৪ টি স্টল প্রদর্শন করা হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...