
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুর জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি ২০২৬ নিয়োগ প্রস্তুতি সংক্রাান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে নিয়োগ প্রস্তুতি কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...