
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামে প্রবাহমান খালে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) শেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা পুলিশ ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
অভিযানকালে তিলকান্দি গ্রামের প্রবাহমান খাল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ ও ক্ষতিকর জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
এ ধরনের অবৈধ মাছ ধরার উপকরণ ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের