
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে সারের সুষ্ঠু ও ন্যায্যমূল্য সরবরাহ নিশ্চিত করতে বিসিআইসি, বিএডিসি এবং খুচরা সার বিক্রেতা ও ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের সার ডিলার ও খুচরা বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার