
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ ফেব্রুয়ারি ) বিকালে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নৈতিক পরাজয় হয়েছে। পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনকভাবে তার পতন ঘটিয়েছে ছাত্র জনতা।
কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্ট, খুনি হাসিনা প্রতিবেশি দেশ ভারতে বসে বিভিন্নভাবে তাদের দোসরদের মাধ্যমে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বাংলাদেশে এখনও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট, খুনি হাসিনা ও তার দল আওয়ামীলীগের রাজনীতি কে চিরতরে কবর দিয়েছে। তাই পুলিশ প্রশাসনের প্রতি তিনি আহবান জানান পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের।
বিক্ষোভ মিছিলে অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সজীব হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...