
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন গণহত্যা বন্ধের দাবিতে রোববার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুরের ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার আয়োজনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে শেরপুরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানারে ও সর্বস্তরের জনতার সমন্বয়ে হাজারো মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এসময় মিছিলকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরাইল নিপাত যাক, ইসরাইলি পণ্য বর্জন করুন ইত্যাদি নানা স্লোগানে শহর প্রদক্ষিণ করে।
মিছিলটি জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে থানা মোড় চত্বর- জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহর প্রদক্ষিণ শেষে তেরাবাজার মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শুরুর আগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাহাতের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ, মামুনুর রশিদ পলাশ, সাইফুল ইসলাম স্বপন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সহ সভাপতি লুৎফর রহমাান বাদল ও সভাপতি শফিউল আলম চানঁ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...