
শাহরিয়ার মিল্টন,শেরপুর: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে শেরপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানীরোধে বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নেমেছে জেলা প্রশাসন।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার (৩ মার্চ) সকালে শহরের তেরাবাজার পৌর বাডর্ মার্কেট, সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তাড়াকান্দি বাজারের নিত্যপণ্যের পাইকারী বাজার, খুচরা বিক্রেতা দোকান, কাঁচাবাজার ও ফলের দোকানগুলোতে পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ মুরগী ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। এসময় মনিটরিং টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুনিবুল হাসান, জেলা পুলিশের ও একটি দল।
কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন। মনিটরিংকালে মুল্য কারসাজির অভিযোগে শহরের তেরাবাজার পৌর বার্ড মার্কেটের মুরগী ব্যবসায়ী বাবু ও আব্দুল আওয়ালকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা ওই দু’টি বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। এসময় বাজার দর, ব্যাবসায়িক লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়।
রমজান মাসে ভোক্তা সাধারণ যাতে কোনোভাবে প্রতারণার সম্মুখীন না হন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে ফলমুল এবং সয়াবিন তেল, লেবু, শসা, কাঁচামারিচ, বেগুনের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...