
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ঢাকা-শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে চলাচলকারী ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইগাতী গামী যাত্রীবাহী বাসে সুপারভাইজার ও হেলপার সেজে ডাকাতি করার সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যাত্রীকে ছুড়িকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের হেলপার, সুপারভাইজার ও চালকসহ পুরো স্টাফ বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ সম্ভাব্য জায়গায় অভিযান চালিয়ে চালক আলমগীর হোসেনকে (৩০)- আটক করে। রবিবার দুপুরের দিকে শেরপুর জেলার নকলা ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত যাত্রী শেরপুরের নকলা উপজেলার ১নং ডিজিটাল গণপদ্দী ইউনিয়নের বাড়ইকান্দী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাকিল আহমেদ (২৭)। সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। আহত সাকিল আহমেদকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে শেরপুর সদর হাসপাতারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাসটি জানা গেছে, রবিবার সকালে ঢাক থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী ‘তাকিফ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস সাকিলসহ বেশ কিছু যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাত্রা করে। পথে যাত্রীদের কাছে ভাড়া বা টিকেট চেক করা হয়নি। কিন্তু সুপারভাইজার ও হেলপারদের কানাকানিতে যাত্রীদের মনে সন্দেহের সৃষ্টি হয়।
দুপুরের দিকে বাসটি নকলা উপজেলা শহর পার হয়ে শেরপুর ও নকলার সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় পৌঁছালে হেলপার সাজা দুই ডাকাত বাসে তান্ডব চালায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় সাকিল ওই ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে হেলপার নামের অজ্ঞাত এক ডাকাত পিছন থেকে ছুড়কাঘাত করে। এসময় যাত্রীরা চিৎকার করে বাস থামাতে বললেও চালক বাসটি নাথামিয়ে বরং দ্রুত গতিতে শেরপুরের দিকে নিয়ে যেতে থাকে।
সংবাদ পেয়ে শেরপুর সদর থানার পুলিশ রাস্তায় দ্রুত চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাসটি রাস্তায় ফেলে রেখেই বাসের চালকসহ পুরোস্টাফ পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে চালককে আটক করে।
বাসটি শেরপুর সদর থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত সাকিল আহমেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতারে নেওয়া হয়। এ খবর লেখা পর্যন্ত এবিষয়ে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে আহত সাকিল আহমেদ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...