
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ১৮ বোতল ভারতীয় মদসহ জয়দেব কোচ (১৮) নামে এক উপজাতি মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ । জয়দেব কোচ পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা কোচপাড়া গ্রামের বাধন কোচের ছেলে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার নন্নী ইউনিয়নের ছাইচাকুড়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
সূত্র জানায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি অভিযানিক দল বুধবার (২৩ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ছাইচাকুড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।
ওই তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী জয়দেব কোচকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে মদসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম) জানান, আটক জয়দেব কোচকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন