
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও কৃষি শ্রমিক হানিফ আলীর (৫৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক আকরাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত্তারকান্দি গ্রামের কৃষক মো. আকরাম হোসেন বুধবার সকাল ৮ টার দিকে কৃষি শ্রমিক হানিফ আলীকে সাথে নিয়ে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়।
এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি জুবায়ের আলম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...