
শাহরিয়ার মিল্টন , শেরপুর : স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শহর প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. নাহিদ কামাল কেয়া, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, ঘুঘুরাকান্দি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার প্রমুখ।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...