
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ -এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে গতকাল (সোমবার ২৭ জুলাই) বিকেলে পাঁচ দিনব্যাপী এ বৃক্ষ মেলা উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
মেলার গেটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ, নার্সারি মালিক সমিতি সভাপতি মোঃ সাদেক আলী, এনসিপি নেতা নূর ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ জাফর আলী ও শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ।
৫ দিনব্যাপী এ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারি মালিক, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক সংগঠন থেকে প্রায় অর্ধশত স্টল প্রদর্শন করা হয়।
এতে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ফুলের শত শত বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...