
শাহরিয়ার মিল্টন , শেরপুর : পাপমুক্তি ও পুণ্য লাভের আশায় শেরপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ। গতকাল শনিবার ( ৫ এপ্রিল) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত শহরের শেরপুর-জামালপুর সেতুর পাশে ওই স্নান অনুষ্ঠিত হয়।
প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্নানের আয়োজন করা হয়। এতে অংশ নিতে শেরপুর, জামালপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসেন। শেরপুর-জামালপুরের পরিত্যক্ত পুরাতন ফেরিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ উপলক্ষে জনসমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ ও শিশু বৈদিক মন্ত্র উচ্চারণ করে স্নান করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র গঙ্গাজলে স্নান করে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পাপমোচনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা ঘাস ইত্যাদি সামগ্রী দিয়ে নদে স্নান ও পূজা-অর্চনা করেন। স্নান শেষে অনেকে জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে গিয়ে পূজা ও অর্ঘ্য নিবেদন করেন।
এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও জামালপুর শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে ৩ দিনব্যাপী অষ্টমী মেলা বসে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...