
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় রুপিসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র রামচন্দ্রকুড়া বিওপি’র সদস্যরা উপজেলার সীমান্তবর্তী কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১ হাজার ৭৯০ রুপিসহ তাদেরকে আটক করে।
আটককরা হলেন, ময়মনসিংহের পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৩) ও কুমিল্লার চান্দিনা আড়ং এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন (৩৬)।
বিজিবি জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকোনা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১ হাজার ৭৯০ রুপিসহ ওমর ফারুক ও মোবারক হোসেনকে আটক করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮ জনকে সনদ...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮...
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত