
শাহরিয়ার মিল্টন , শেরপুর: কুড়িগ্রামের রৌমারী থেকে একটি ট্রাকে করে অবৈধভাবে ঢাকায় পাচারকালে বিনামূল্যে বিতরণের সরকারি ৯ হাজার বই জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব বইসহ ট্রাকটিকে আটক করে। এ সময় মাইদুল ইসলাম (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। বৃহস্পতিবার সকালে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই গোপনে ঢাকায় পাচার করা হচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় ট্রাকভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের সরকারি বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ করা হয়। পরে ট্রাক ও বইসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোনো জেলার বই হতে পারে।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সরকারি বিনামূল্যের বই পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার বইসহ একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অনুসন্ধান চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...