
শাহরিয়ার মিল্টন , শেরপুর : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ,” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৬ মে ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর (খামারবাড়ি) হলরুমে এ কর্মশালা উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম খান ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
কর্মশালায় অতিথিরা, আগামী বাংলাদেশ গড়তে যুবকদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে আহ্বান করা হয়। সেই সাথে চাকুরীর পিছে না ছুটে উদ্যোক্তা সৃষ্টি করে নিজেকে চাকরি দাতা হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণে এক মাস মেয়াদী ২০ জন যুবক ও যুবতী অংশ নেয়। তাদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হবে। একই সাথে যারা কর্মদক্ষতায় এগিয়ে যাবে তাদেরকে ঋণের সুবিধা দেওয়া হবে বলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্র জানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...