
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে শিশুদের এই চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও পৃথক গ্রুপে অংশ নেয়।
বিজয়ীদেরকে আগামী একুশে ফেব্রুয়ারি জেলা গণগ্রন্থাগার হলরুমে জেলা প্রশাসকের আয়োজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মাহমুদুর রহমান ও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রাক্তন শিক্ষক হারুন অর রশিদ।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...