
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে সেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। তিনি কোন কথা না বললেও অঝরে শুধু কেঁদেছেন।
আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুম প্রমুখ।
বক্তারা এসময় বলেন, রামিসার খুনি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন তাই সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকার জিরো পয়েন্টে ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
বক্তারা হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যা হয় সেসব ঘটনার অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’
তাই আমরা মনে করি রাষ্ট্রকে প্রমাণ করতে হবে এই রাষ্ট্রে অপরাধীদের, ধর্ষকদের বিচার হয় এবং আগামীতে আর একটি রামিসাও যেন নৃশংসতার স্বীকার না হয় সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন