
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কুদরতুল্লাহ ওরফে আঙ্গুর (৫২) নামে এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব । বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় । মো. কুদরতুল্লাহ ওরফে আঙ্গুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার প্রতাবিয়া গ্রামের বাসিন্দা ও বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো, কুদরতুল্লাহ ওরফে আঙ্গুরের বিরুদ্ধে শেরপুর সদর থানায় চলতি ২০২৫ সালের ৯ জানুয়ারি ৬ (৪) (ক)/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ও সংশোধনী ২০১৩ একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ১৯।
এ মামলা দায়েরের পর থেকে আওয়ামী লীগ নেতা মোঃ কুদরতুল্লাহ ওরফে আঙ্গুর গ্রেপ্তার এড়াতে পলাতক থাকেন। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামর নেতৃত্বে র্যাব সদস্যরা বুধবার রাত ১ টার দিকে শেরপুর সদর উপজেলার প্রতাবিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে র্যাব-১৪ ,সিপিসি-১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...