
শাহরিয়ার মিল্টন, শেরপুর : ময়মনসিংহ বিভাগের ডিআইজি আশরাফুর রহমান বলেছেন, আমরা এখন একটি রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে আন্দোলনে বিরোধী পক্ষের দাবিদাওয়া না মেনে গুম খুন ও গায়েবী মামলা দিয়ে পুলিশকে সব সময় বিতর্কিত করা হয়েছে এটা সত্য।
ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনের পরিণত করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আজ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিজিয়মের ধারক বাহক এর পতন হয়েছে। কিন্তু ফ্যাসিজমের চিন্তা চেতনার পতন হয়েছে কিনা সেটা আমাদের সময়ের দাবি।
এ সময় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান ,শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ সভাপতি শাহরিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন। ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...