
শাহরিয়ার মিল্টন, শেরপুর : স্থায়ীভাবে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলায় হতাহতের প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ইত্তেফাকুল উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা এ বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলশেষে জেলা শহরের থানা মোড় চত্বরে জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, মুফতী খালিছুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা হযরত আলী, মাওলানা আহসান উল্লাহ, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, মাওলানা ইবরাহীম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে যারা মুসলমানকে হত্যা করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে শেরপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...