
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত রবিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের হরিণধরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের মো. লাভলু শেখ, হযরত আলী, সাব্বির আহমেদ, রফিক মিয়া, আব্দুল বারেক, উদয় চাঁন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হরিণধরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে একটি হত্যাকা- সংঘটিত হওয়ার পর এলাকার অন্তত অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা হামলা ও লুটপাটের প্রতিবাদ এবং লুটপাটকারীদের বিচার দাবি করেন।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আলীনুল ইসলাম বলেন, হত্যা পরবর্তীতে এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনের আওতায় আনা হয়েছে।
কোন অপরাধীকেই আমরা ছাড় দিচ্ছি না। ভবিষ্যতেও কোন অপরাধীরা পার পাবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...