
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে হেরোইন ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পৃথক অভিযানে উপজেলার শিমুলতলা পল্লী বিদ্যুৎ ও মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
হেরোইনসহ আটক হলেন পৌরশহরের গড়কান্দা এলাকার মর্তুজ আলীর ছেলে সামির ইসলাম অয়ন (২০) এবং ভারতীয় মদসহ আটক হলেন পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকার মুর্শেদ আলমের ছেলে কবির হোসেন (১৯)।
থানা পুলিশ সূত্র জানায়, কতিপয় মাদক কারবারিরা মাদক কেনা-বেঁচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ সামির ইসলাম অয়নকে আটক করা হয়।
একই রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদসহ কবির হোসেনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার (২৭ এপ্রিল) তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন