
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে সমাজের অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ মানুষের কল্যাণে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের ‘নিসর্গ’ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩২ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।
এ সময় দীপঙ্কর রায় বলেন, জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
শেরপুরবাসীর বিপদে-আপদে ও কল্যাণে জেলা পরিষদের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করা এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানো।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...