
শাহরিয়ার মিল্টন, শেরপুর : বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মুজিব বর্ষ উপলক্ষে সরকারের বিশেষ প্রণোদনার ঋণ পরিশোধ না করায় আদালতের নির্দেশে বুধবার মধ্যরাতে মোছাঃ হাফিজা পারভীন নামে এক নারী ঋণ গ্রহিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ২০২০ সালের ২ ডিসেম্বর ওই নারী শেরপুর কৃষি ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহন করে। শর্ত অনুযারি সুদ-আসলসহ সমুদয় টাকা ২০২১ সালের ২ ডিসেম্বর পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই ঋণ পরিশোধ করেননি।
ঋণ গ্রহিতাকে বারবার তাগিদ দিয়ে ব্যাংক কোন ফয়সালা করতে পারেনি।
তাই চলতি বছরের ৪ মে শেরপুর কৃষি ব্যাংক বাদী হয়ে মামলা করলে যথাযথ আইনি প্রক্রিয়ায় ২ সেপ্টেম্বর ওই ঋণ গ্রহিতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত (সিআর মামলা নং ৭১৭/২০২৬)।
জানা গেছে, খেলাপী ঋণ গ্রহীতা মোছাঃ হাফিজা পারভীন শহরের বাগরাসা মহল্লায় ভাড়া থাকেন।
তার নিকট ব্যাংকের মোট পাওনা দেড় লক্ষ টাকা। গত ২ সেপ্টেম্বর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...