
শাহরিয়ার মিল্টন, শেরপুর : ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের প্রত্যন্ত হাড়িয়াকোনায় অনুষ্ঠিত হলো ‘এক্সপ্লোর গারো হিলস’ শীর্ষক কর্মসূচি।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘বিউটি অব ঝিনাইগাতী’র উদ্যোগে এবং শেরপুর সাইক্লিস্ট গ্রুপের সহযোগিতায় উপজেলার মেঘদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পদযাত্রা শুরু হয়।
পরে অংশগ্রহণকারীরা মেঘদল বাজার মোড়ে মানববন্ধন এবং হাড়িয়াকোনা পাহাড়ে পৌঁছে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে শেরপুরের বিশিষ্ট সমাজসেব ও নারী সংগঠক রাজিয়া সামাদ ডালিয়া, পরিবেশ কর্মী প্রভাষক মহিউদ্দিন সোহেল, প্রকৃতি ও পরিবেশ কর্মী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু, স্থানীয় সমাজকর্মী দুলাল মাহমুদ মাস্টার, সুলতান মাহমুদ সুমন, এসএম উমানসহ পরিবেশপ্রেমী তরুণ-তরুণী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতির প্রাকৃতিক বিচরণ পথ ও আবাসস্থল সংরক্ষণ, বন উজাড় বন্ধ এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
এ বিষয়ে সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...