
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর: ভোটার তালিকায় ত্রুটি থাকায় আগামী ২২ আগস্ট শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ আগস্ট) দুপুরে শেরপুর আদালতের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রবিবার আদালতে এই মামলা দায়ের করেন জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি।
সোমবার মামলা শুনানি করেন অ্যাডভোকেট আখতারুজ্জামান। সহযোগিতায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ পিপি অ্যাডভোকেট রুবি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাহার আলী।
অ্যাডভোকেট আখতারুজ্জামান জানান, বাদী পক্ষ আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া, এক নামে একাধিক ভোটারের নাম আছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সোমবার এই সংক্রান্ত রায় দেন।
রায়ে বিচারক লিখেন ত্রুটিযুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে। আগামী ২২ তারিখের নির্বাচন স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এমকে মোরাদুজ্জামানকে সাতদিনের কারণ দর্শাতে বলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...