
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়।
পরে বিগত সভায় প্রস্তাবিত ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
অতঃপর পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্ব বজায় রেখে সুচারুভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্য এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের