
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে বিশেষায়িত ‘শেরপুর পৌরসভা গ্রন্থাগার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌরসভার প্রায় দেড়শ বছরের পুরাতন ভবন ‘চারু ভবন’ এ গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফায়েল আহমেদ।
এ সময় অন্যানের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের।
পৌর প্রশাসক মো. তোফায়েল আহমেদ বলেন, এই গ্রন্থাগারটি বিশেষায়িত একটি গ্রন্থাগার হবে। এখানে বিভিন্ন বই পড়ার পাশাপাশি চাকরি প্রাত্যাশী শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে পারবেন।
প্রয়োজনে সপ্তাহে অন্তত একদিন বিসিএস পরীক্ষার্থীদের ব্রিফিং দেওয়া হবে। গ্রন্থাগারটিতে সাধারণ জ্ঞান ও চাকরির ইন্টারভিউ বিষয়ক প্রায় শতাধিক বই রাখা হয়েছে। পর্যায়ক্রমে পাঠকের চাহিদা অনুযায়ী বই রাখা হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, চাকুরী প্রত্যাশী শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...