
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন গতকাল মঙ্গলবার (৯ জুন) শেরপুর পৌর ভূমি অফিস, শেরপুর সদর উপজেলা ভূমি অফিস এবং শেরপুর পৌরসভা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসসমূহের বিভিন্ন রেজিস্টার ও সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি ভূমি সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্তভাবে প্রদানের নির্দেশনা দেন। এ সময় তিনি ভূমি অফিস প্রাঙ্গণে দুটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
পরে জেলা প্রশাসক শেরপুর পৌরসভা পরিদর্শন করেন। তিনি পুরাতন পৌরসভা কার্যালয়ে অবস্থিত শেরপুর পৌরসভা জাদুঘর পরিদর্শন এবং শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে অনলাইন রিডিং রুম ও শিশু-কিশোর রিডিং কর্নারের উদ্বোধন করেন।
এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি পৌরসভা কার্যালয়ের ছাদবাগান, আয়-ব্যয় রেজিস্টার এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
ছাদবাগান কার্যক্রমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের জন্য তিনি পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং নাগরিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি হ্রাসে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...