শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : জুলাই গণঅভ্যুত্থানে র বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে চারদিন ব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতায় জেলা শহরের আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

অংশগ্রহণকারী এই আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আইডিয়াল ইসকুল- অনুরণ এক্সক্লুসিভ স্কুলকে, পুলিশ লাইন্স স্কুল- কালেক্টরেট স্কুলকে, নবারুণ পাবলিক স্কুল- আইডিয়াল প্রিপারেটরি স্কুলকে এবং সরকারি ভিক্টোরিয়া একাডেমি- সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।

বিতর্কের বিষয় ছিল “সর্বস্তরে সংস্কারই নতুন বাংলাদেশ গড়ার চালিকাশক্তি”। প্রতিযোগিতার বিচারক ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের বিচারক ডা. জান্নাতুল নাঈম চঞ্চল, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এবং সরকারি মহিলা কলেজ এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার। মডারেটর ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক মাসুদ হাসান বাদল ।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি শিক্ষা প্রতিষ্ঠানের দল থেকে ৬ জন সেরা বক্তা হিসেবে বাছাই করে ওই ৬ জনকে দিয়ে শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদ মাহবুব’ এবং ‘শহীদ সবুজ’ এর নামে দুটি পৃথক দল গঠন করা হয়েছে। সেরা বক্তাদের মধ্যে ‘শহীদ মাহবুব’ দলে রয়েছে অর্থি, মালিহা ও মৌনতা এবং ‘শহীদ সবুজ’ দলে রয়েছে আল নাহিয়ান স্নেহ ও সিনহা।

ওই দুই দল আগামী ১০ আগস্ট বিকেলে আরও একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পরে ওইদিন সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান এর প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর সভায় বিজয়ী ও বিজিত দল, সেরা বক্তা এবং অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে।

এদিকে প্রতিযোগিতা শেষে শেরপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর