
শাহরিয়ার মিল্টন , শেরপুর : জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে শেরপুর সরকারি কলেজে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কলেজের ৫ নম্বর ভবনের একটি কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম ফরিদ আহমেদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ হোসেন আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল উদ্দিন আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থীরা।
স্মরণসভায় বক্তারা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন।
একই সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...