
শাহরিয়ার মিল্টন, শেরপুর : ভারতে অনুপ্রবেশকালে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের দুই সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (৬ অক্টোবর) রাতে ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপির সীমান্ত পিলার ১১১০/এমপি এর পাশে শালবাগান থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়কের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইগাতীর হলদিগ্রাম বিওপির একটি টহলদল সোমবার রাতে বিশেষ অভিযান চালায়।
এসময় ভারতে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান নামক স্থান থেকে চারটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা ২৪ জনকে আটক করা হয়।
এসময় তাদেরকে বহনকারী চারটি অটোরিকশা এবং দেহ তল্লাশি করে নগদ ৫৪ হাজার ৪০০ টাকা, সিম কার্ডসহ ১৪টি মোবাইল ফোন সেট, একটি করে হাতঘড়ি ও পাওয়ারব্যাংক জব্দ করা হয়।
আটককৃতদের তথ্যসূত্রে জানা যায়, মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চুক্তি হয় শেরপুরের দুই জন দালাল চক্রের সাথে। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাদের।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমিন বলেন, বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আটক ২৪ জনকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...