
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালানসহ যে কোনো অপরাধপ্রবণতা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার নকশী, তাওয়াকুচা ও শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বিওপিতে এ সভার আয়োজন করা হয়।
এসময় নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ, তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্যসহ যে কোনো চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন।
সেইসাথে সীমান্তে কোন ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন