
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে (বর্ডার গার্ড অব বাংলাদেশ) ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল রবিবার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।
বিজিবি সুত্র জানায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে তারা। রবিবার বিকেলে ওইসব ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে রাতেই বিজিবি কতৃপক্ষ নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দীনি লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। একইসাথে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...